
ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি।
ঈদগাঁওতে জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে।
১ নভেম্বর রবিবার উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, ঈদগাঁও যৌথভাবে দিবসটি উদযাপন করেছে। এ উপলক্ষ্যে সকালে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ করা হয়েছে। ঈদগাঁও উপজেলা প্রশাসনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা।
বিশেষ অতিথি ছিলেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার ও ঈদগাঁও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইলিয়াস মিয়া।
অনুষ্ঠানে সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠন ও তরুণ সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা দেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধিতে তরুণ সমাজের ব্যাপক ভূমিকা নিয়ে আলোচনা করেন।
তাদের মতে, তরুণ সমাজই পারবে একটি স্বনির্ভর বাংলাদেশ গঠন করতে।
