
পুঠিয়া প্রতিনিধি,
দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে রাজশাহীর পুঠিয়া উপজেলায় দিবসটি পালিত হয়েছে।
রবিবার (১ নভেম্বর) সকাল ১০ টার সময় উপজেলা চত্বর থেকে র্যালি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা,রুহুল আমিন। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রবিউল আউয়াল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোকলেসুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন জুম্মা, সাবেক পৌর মেয়র আসাদুল হক আসাদ। এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠান শেষে সফল উদ্যোক্তাদের মাঝে সম্মাননা সনদ প্রদান করা হয়। এছাড়াও ফলজ,বনজ ও ঔষধি সহ বিভিন্ন ধরনের দুই শতাধিক গাছের চারা বিতরণ করা হয়েছে।
পুঠিয়া প্রতিনিধি,
মিজানুর রহমান
১ নভেম্বর ২০২৬
