
মোঃ শরিফুল ইসলাম লালপুর, নাটোর প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে পানিতে ডুবে একই বাড়ির দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২ নভেম্বর) উপজেলার ৮ নম্বর দুড়দুড়িয়া ইউনিয়নের বেড়িলাবাড়ী-জামতলা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত দুই শিশুর বয়স আনুমানিক আড়াই ও তিন বছর।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির অদূরে পানিতে ডুবে যায় শিশু দুটি। পরে তাদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।
একই বাড়ির দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
