
মো: বিলালুর রহমান জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি :
সারী-৩ এবং বড়গাং নদীর রিটভূক্ত “জালিয়া খলা ও কালিঞ্জবাড়ি”এলাকা পরিদর্শন করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায় এবং উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মনিরুল ইসলাম, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো’ ইন্তাজ আলী।
১৮ আগস্ট-২০২৬ খ্রি: মঙ্গলবার বিকেলে লালাখাল সারী নদী হয়ে অত্র এলাকা পরিদর্শন করতে যান। অভিযোগ রয়েছে, সরকারি রিটভূক্ত নদীর জায়গা থেকে বড়গাং নদীর ইজারাদার এবং স্থানীয় গ্রামবাসির সহযোগিতায় একটি পক্ষ অবৈধ ভাবে বালু উত্তোলন এবং অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। এসময় ইউপি সদস্য সাইফুল ইসলাম, ফখরুল ইসলাম সহ উপজেলা ভুমি অফিসের অন্যান্য কর্মকর্তাগণ, স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ সাথে ছিলেন।
