
পুঠিয়া প্রতিনিধিঃ
মিজানুর রহমান
১ম শ্রেণির স্কুল ছাত্রী সোহাগীর অকাল মৃত্যুর খবর শুনে কোমলমতি সহপাঠীরা ছুটে যান সোহাগীর বাসায়,আবেগভূত পরিবেশ সৃষ্টি হয় সেখানে যেন বাতাস ভারী হয়ে ওঠে,সহপাঠীদের চোখে মুখে শুধু যেন কান্নার ঢল। সোহাগীর কবরের পাশে দাঁড়িয়ে আবেগভূত হয়ে চেয়ে থাকে সোহাগীর সহপাঠীরা। আর বলেন,আজকে আমরা ক্লাসরুমে ছিলাম, ছিলনা সোহাগী,আমরা না কত আনন্দ করেছি,একসাথে খেলেছি, ঘুরেছি একসাথে, ক্লাসে কত না আনন্দ করতাম,সে কত ভালো একজন ছাত্রী ছিল,আমরা কিছু ভুল করলে সে আমাদেরকে ভুলগুলো শুধরিয়ে দিত,সে ক্লাসে ভালো একজন ছাত্রী ছিল,সে আর আসবে না,চলে গেল দুনিয়ার মায়া ত্যাগ করে না ফেরার দেশে ,আমরা এটা মানতেই পারতেছি না,কালকেও না একসাথে ছিলাম আর কোনদিন দেখা হবে না কথা হবে না,একসাথে খেলতে পারবো না ক্লাসরুম আর দেখবো না।
বিদ্যালয়ের সহপাঠীরা সোহাগীর কবরের পাশে দাঁড়িয়ে খোদা তালার কাছে হাত উঠিয়ে প্রার্থনা করে,সোহাগীকে যেন খোদা বেহস্তবাসী করেন।
এ সময় সোহাগীর মা কান্নাই ভেঙ্গে পড়েন,বলেন আমার একটিমাত্র সন্তান আমাদেরকে ছেড়ে চলে গেলেন,এমন সময় সোহাগীর সহপাঠীরা এসে সোহাগীর মাকে বুকে জড়িয়ে ধরে বলেন, আজকে থেকে আমরা সবাই আপনার সন্তান।
এমন সময়,কান্নায় আবেগভূত হয়ে ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সিদ্দিকা মনজুমুন নাহার বলেন,আমার কথা বলতে কষ্ট হচ্ছে সারারাত ঘুমাতে পারিনি মেয়েটির জন্য,সে কোনদিন স্কুল ফাঁকি দিতো না নিয়মিত স্কুলে আসতো,ভালো ছাত্রী ছিলো,বিদ্যালয়ে সবার আগে আসতো আমাদেরকে খুবই সম্মান ও শ্রদ্ধা করতো, বিদ্যালয়ে আসা মাত্র সকল শিক্ষককে সালাম দিত এবং হাতে হাত না মিলানো পর্যন্ত শান্তি পেতো না। তার এই অকাল মৃত্যুতে আমরা শোকাহত ও তার পরিবারকে আল্লাহ যেন ধৈর্য শক্তি বাড়িয়ে দেন একটাই সন্তান ছিল সে চলে গেল আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি।
এমন হৃদয়বিদারক ঘটনাটি ঘটে,
রাজশাহী পুঠিয়া উপজেলার পালোপাড়া গ্রামে (তাহেরের মোরে) ২৪ আগস্ট সোমবার দুপুর দুইটার দিকে,বাবা আসলামের সঙ্গে বাড়ির পাশে মোঃ আবু বক্কার সিদ্দিকের পুকুরে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে অসাবধানতাবশত সে পানির গভীরে তলিয়ে যায়। পরে তাকে উদ্ধার করা হলেও শেষ রক্ষা হয়নি ৯ বছরের সোহাগীর,পানিতে ডুবেই তার অকাল মৃত্যু ঘটে। সে ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিলেন।
কোমলমতি এই শিশুটির এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পালোপাড়া গ্রামজুড়ে শোকের ছায়া।
ও তার বিদায়ে ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহপাঠী,শিক্ষক ও এলাকাবাসীর মাঝে বিরাজ করছে স্তব্ধতা ও কান্নার রোল। অবোধ শিশু সোহাগীর এই অকাল প্রস্থান মেনে নিতে পারছেন না কেউই। তার পরিবার এবং আত্মীয়-স্বজন সকলের কাছে দোয়া কামনা করেন।
পুঠিয়া প্রতিনিধি,
মিজানুর রহমান
মোবাইল ০১৭৩৯ ৪০৭৫১৩
২৫ আগস্ট ২০২৬
