সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।। কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নে ফ্রেন্ডশিপ প্রতিবন্ধি ব্যক্তি অন্তর্ভুক্তিমূলক প্রকল্পের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ ) আগষ্ট দুপুর সাড়ে ১২ টার দিকে বে-সরকারি উন্নয়ন সহযোগী সংস্থা- ফ্রেন্ডশিপ (FDIDP) প্রোগ্রাম কুড়িগ্রাম এর আয়োজনে কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের ফ্রেন্ডশিপ কার্যালয়ে মাঠে প্রতিবন্ধী ব্যক্তির সুযোগ-সুবিধা প্রাপ্তি এবং সমাজ ভিত্তিক পুনর্বাসন নিশ্চিতে এই সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচ ইউনিয়নে মোট ১৪ টি চরে এই প্রকল্প কাজ করছে। CBR APPROACH নিয়ে ( প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে) বর্তমানে দশটি চরে প্রতিবন্ধী শিশুদের নিয়ে কমিউনিটি বারান্দায় স্কুল চলমান অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিয়ে কাজ করছে এই প্রকল্পটি।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোগডাঙ্গা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান । স্ব সহায়ক দলের সভাপতি মো: আবুল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন টেকনিকেল সুপার ভাইসর ( FDIDP) মোছা: রওশনারা খাতুন, মোছা: উম্মে সালমা বেগম।
’ফ্রেন্ডশিপ প্রতিবন্ধী ব্যক্তি অন্তর্ভুক্তিমূলক প্রকল্প’-এর চলমান কার্যক্রম বিশদভাবে তুলে ধরেন প্রকল্পের টেকনিক্যাল সুপারভাইসরগন ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিবন্ধী-ও অপ্রতিবন্ধী শিশু,ইয়ুথ গ্রুপের সদস্য, স্ব- সহায়ক দলের সদস্য, কমিউনিটি বারান্দা স্কুলের শিক্ষকগণ , গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রতিবন্ধি ব্যক্তি, পরিচর্যাকারী, সমাজ ভিত্তিক পুনর্বাসনকর্মী ও কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
চরের মানুষ অবহেলিত বিশেষ করে প্রতিবন্ধী জনগোষ্ঠী, দুর্যোগপূর্ণ ও দুর্গম অঞ্চল, যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতার কারণে তাঁরা সহজে প্রয়োজনীয় সেবা নিতে পারেননা। “ফ্রেন্ডশিপ” তাদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে যেভাবে কাজ করে যাচ্ছে তা সত্যিই প্রশংসার দাবিদার। সেজন্য অতিথিগণ “ফ্রেন্ডশিপ” কে ধন্যবাদ জানান
অনুষ্ঠানের প্রধান অতিথি,আলহাজ্ব সাইদুর রহমান চেয়ারম্যান বলেন চরের সকল প্রতিবন্ধী ব্যক্তির সার্বিক সুযোগ-সুবিধা প্রাপ্তি নিশ্চিত করণে, প্রতিবন্ধী ব্যক্তিদের ইউনিয়ন পরিষদ কমিটিতে অন্তর্ভুক্ত করার ও অন্যান্য সকল ক্ষেত্রে “ফ্রেন্ডশিপ” কে সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন। আলোচনা সভা শেষে প্রতিবন্ধী শিশুদের সংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় /// Mobile 01718070388
