
স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষ্যে দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপির উদ্যোগে ৫দিন ব্যাপি কর্মসূচীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১ টায় চালনা পৌরসভার ডাকবাংলাস্থল উপজেলা বিএনপির কার্যালয়ে চালনা পৌরসভা বিএনপি সাবেক আহবায়ক শেখ মোজাফফার হোসেনের সভাপতিত্বে এবং সাবেক সদস্য সচিব আল-আমিন সানার পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খান। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা ও পৌর বিএনপি সাবেক যুগ্ম-আহবায়ক যথাক্রমে শহিদুল ইসলাম শেখ, আইয়ুব আলী কাজী, এস এম আব্দুল কাদের, মহিদুল ইসলাম, কামরুল ইসলাম টুকু, ইমরান হোসেন পলাশ, মোহাম্মদ আশরাফ হোসেন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিএনপি নেতা আব্দুল বারিক, শফিকুল ইসলাম মোল্লা, আবু তাহের শেখ, আব্দুর রাজ্জাক মোল্লা, আবু সাঈদ, আজিম হাওলাদার, ফেরদৌস সানা, তারেক গাজী, রবিউল ইসলাম মনা, রতন রায়, মালা কাজী, পারুল বেগম,সাবেক কাউন্সিলর আঃ সাত্তারসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সভায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে ৫ দিন ব্যাপি নানা কর্মসূচী গ্রহন করা হয় ও আসন্ন উপজেলা ও পৌরসভা নির্বাচনে দাকোপ উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খান উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এবং চালনা পৌরসভা নির্বাচনে চালনা পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক শেখ মোজাফফার হোসেন ও সাবেক সদস্য সচিব আল আমীন সানা মেয়র প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে দলীয় নেতা কর্মীর কাছে দোয়া প্রার্থনা করেন।
