
মাসুম বিল্লাহ, বগুড়া
বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের কল্যাণী-বাঙালী নদীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ মেলা। আগামী ১ সেপ্টেম্বর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। মেলাটি সাত দিনব্যাপী চলবে।
মেলা উদ্বোধন করবার জন্য সদয়সম্মতি জ্ঞাপন করেছেন বগুড়া – ৫( শেরপুর-ধুনট) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজ।
আয়োজক কমিটি সূত্রে জানা যায়, গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচকে কেন্দ্র করে কল্যাণী-বাঙালী নদীর তীরে মেলার আয়োজন করা হয়েছে। নৌকা বাইচ দেখতে বিভিন্ন এলাকার মানুষের সমাগম ঘটবে বলে আশা করছেন আয়োজকরা। মেলায় বিভিন্ন ধরনের লোকজ ও বিনোদনমূলক আয়োজনও থাকবে।
মেলা কমিটির সভাপতি হুমায়ুন কবির বিপ্লব এবং সাধারণ সম্পাদক নুরনবী মন্ডল হিটলার জানান, মেলাকে সুন্দর, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ ও মেলাকে ঘিরে ইতোমধ্যে সুঘাট ইউনিয়নসহ আশপাশের এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। সাত দিনব্যাপী এ আয়োজনে স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্তের দর্শনার্থীদেরও ব্যাপক উপস্থিতি থাকবে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা।
