মোঃ বিলালুর রহমান সিলেট জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি
আজ ০২ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে নগরীর একটি মিলনায়তনে বৃত্তি কার্যক্রমের উদ্বোধন করেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট জেলা পশ্চিমের সম্মানিত চেয়ারম্যান জনাব তোফায়েল আহমদ। উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফোরামের সিলেট জেলা পশ্চিমের ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন ফোরামের পৃষ্ঠপোষক আবু তাহের চৌধুরী, এম আহমেদ আমীম, রিয়াজ উদ্দিন, সুলতান মাহমুদ, ময়নুল ইসলাম, ইয়াছিন আহমদ, লতিফুর রহমান, রাসেল আহমদ সহ উপজেলা ও স্কুল প্রতিনিধিবৃন্দ।
সিলেটের সর্ববৃহৎ বৃত্তি কার্যক্রম “কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬” আগামী ৬ নভেম্বর ২০২৬ এ অনুষ্ঠিত হবে। সর্বমোট ৫ লক্ষ টাকার (ট্যালেন্টপুল, সাধারন ও বিশেষ) এই তিন ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করা হবে। এছাড়াও প্রত্যেক শ্রেনীতে সর্বোচ্চ নম্বর প্রাপ্তদের জন্য থাকবে আকর্ষনীর পুরস্কার। এতে সিলেট জেলা পশ্চিমের অন্তর্ভূক্ত উপজেলা সমূহের (সিলেট সদর, দক্ষিণ সুরমা, বিশ্বনাথ, ওসমানীনগর, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার শুধুমাত্র নন্দিরগাও ইউনিয়ন)—এর যেকোনো স্কুল ও মাদ্রাসার ৪র্থ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। রেজিস্ট্রেশন চলবে ১৫ অক্টোবর ২০২৬ ইং পর্যন্ত। রেজিস্ট্রেশন করা যাবে অনলাইন (ওয়েবসাইট) এবং অফলাইন (স্কুল প্রতিনিধি) দুই মাধ্যমেই।
⇨ অনলাইন রেজিস্ট্রেশনের জন্য ভিজিট করুন:
www.kishorkanthasylwest.com
⇨ প্রয়োজনে যোগাযোগ:
01773-656396 (আবু তাহের চৌধুরী)
01644139694 (সুলতান মাহমুদ)
01317993107 (লতিফুর রহমান)
