
আবুল হাশেম
রাজশাহী ব্যুরোঃ
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন উপলক্ষে রাজশাহীর বাঘায় র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ শনিবার (১২ সেপ্টেম্বর) মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। তিন মাসব্যাপী এ কার্যক্রমে বাঘা উপজেলা প্রশাসন ও বাঘা পৌরসভার পক্ষ থেকে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তকি ফয়সাল তালুকদার,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আসাদুজ্জামান,পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন,সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং স্বেচ্ছাসেবকরা।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্থানীয়ভাবে র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বাঘা উপজেলা পরিষদ চত্বরে চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য জনাব আবু সাইদ চাঁদের নেতৃত্বে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
জনস্বার্থে বাঘা উপজেলায় আগামী তিন মাস এ কার্যক্রম চলমান থাকবে।
