8
সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কুখ্যাত ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের কে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০ টার দিকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাগলারহাট এলাকার কুখ্যাত মাদককারবারি মোঃ ওমর আলী (৪৩) ও মোঃ মানিক মিয়া (৩৬) দ্বয়কে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে । ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে পাগলাহাটের চর অঞ্চল থেকে তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছে ৩০ পিস ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা, ০২ টি বাটন মোবাইল, ইয়াবা ও গাঁজা সেবনের সরঞ্জামাদি জব্দ করা হয়। জব্দকৃত মাদকের অবৈধ বাজার মূল্য ৯ হাজার টাকা। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক মামলা রুজু করে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, ভূরুঙ্গামারী থানা এলাকায় মাদক প্রতিরোধে প্রায় প্রতিদিন অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে ২ জন কুখ্যাত মাদক কারবারিকে মাদকসহ হতেনাতে গ্রেফতার করা হয়। এই অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। আমরা সকলের সম্মিলিত সহোযোগিতা কামনা করি।/// Mobile 01718070388
