স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃআসাদুজ্জামান বলেছেন, সুশাসনের পথে যেকোন অন্তরায় দূর করা হবে।সোমবার ১৪ সেপ্টেম্বর খুলনাজেলা প্রশাসকের সম্লেলন কক্ষে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।মন্ত্রী বলেন,বর্তমান সরকার ক্ষমতা গ্রহনের পর কৃষককার্ড,ফ্যামিলি কার্ড,কৃষি ঋণ মওকুফ সহ নানা করলাম মুখি পদক্ষেপ গ্রহণ করেছে। ইমাম মোয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা প্রদান করেছে। বর্তমান সরকার জনগণের সেবায় বিশ্বাসী।বিগত ফ্যাসিস্ট সরকারের তৈরিকৃত বিদ্যমান সমস্যা সমাধানে বর্তমান সরকারকে সময় দিতে হবে। তিনি বলেন, সরকার সাইবার সুরক্ষা ও অনলাইন নিরাপত্তার জন্য অংশীজনদের সাথে আলোচনা করে আইন প্রণয়ন করতে যাচ্ছে।এখন থেকে মাদক ও জুয়া সংক্রান্ত আইনের শক্তিশালী প্রয়োগ নিশ্চিত করা হবে। তিনি কোন বিতর্ক সৃষ্টি না করে সরকারের গঠনমূলক সমালোচনা করার জন্য সকলকে অনুরোধ করেন। মত বিনিময়ে সভায় বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম খুলনা ৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুরবারি হেলাল খুলনা ১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান,বিভাগীয় কমিশনার মঃআবদুল্লাহ হারুন,পুলিশ কমিশনার মোঃসাজ্জাদুর রহমান,রেঞ্জ ডিআইজি মোঃমোস্তফিজুর রহমান, পুলিশ সুপার সরকার ওমর ফারুক,, কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ,কেডিএ চেয়ারম্যান শফিকুল আলম,ওয়াসার চেয়ারম্যান মোহম্মদ মনিরুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী প্রমূখ বক্তৃতা করেন।অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা প্রশাসক হুরে জান্নাত।
,
