
পুঠিয়া প্রতিনিধি,
রাজশাহী পুঠিয়ায় শাওন নামে এক কিশোরের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ উঠে।
রবিবার ১৩ সেপ্টেম্বর বিকেল ৩ টার দিকে শিলমাড়িয়া ইউনিয়নে উদনপাড়া গ্রামে মোঃ শাওন (১৬) নিজ বাড়ির পাশে আমবাগানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তিনি মোঃ শান্টু আলী (৩৮) ছেলে।
নিহত শাওনের পিতা,মোঃ শান্টু (৩৮) আলী বলেন,আমি পেশায় একজন অটোচালক। আমার দুই ছেলে ও এক মেয়ে। আমার খালাতো ভাই মোঃ লিটন (৪০), পিতা-মৃত আফসার, গ্রাম,টুলটুলিপাড়া, থানা,পুঠিয়া, জেলা-রাজশাহী এর মোবাইল ও টাকা গত ১২/৯/২৬ তারিখ হারিয়ে যায়। আমার খালাতো ভাই মোঃ লিটন মোবাইল ও টাকা চুরির বিষয়টি নিয়ে আমার ছেলে আব্দুর রহমান শাওন (১৬) কে সন্দেহ করে আমাকে বিষয়টি জানায়। পরে সকাল ৮ টার দিকে আমি ও আমার স্ত্রী মোছাঃ শাহিনা বেগম পারিবারিকভাবে আমার ছেলেকে শাসন করি। এতে আমার ছেলে আব্দুর রহমান শাওন (১৬) আমার ও আমার স্ত্রীর উপর অভিমান করে দুপুর ৩ টার দিকে পুঠিয়া থানাধীন উদনপাড়া গ্রামের আহমদ আলী মন্ডলের আমবাগানের উত্তর পশ্চিম পাশে আম গাছের ডালের সাথে নাইলনের দড়ি দ্বারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
এ বিষয়ে পুঠিয়া থানা (ওসি) ফরিদুল ইসলাম বলেন,থানাতে একটি অপমৃত্যু মামলা হয়েছে,লাস্টটি ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
পুঠিয়া পতিনিধি,
মিজানুর রহমান
১৩ সেপ্টেম্বর ২০২৬
