নিজস্ব প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘায় পুলিশের বিশেষ অভিযানে মাদক, চুরি ও নিয়মিত মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত থেকে রোববার (২০ সেপ্টেম্বর) পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বাঘা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক ৮টার দিকে পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর গ্রামে অভিযান চালিয়ে রাজীব মিয়া (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে। এ সময় তার কাছ থেকে আমদানি নিষিদ্ধ ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়। এ ঘটনায় তার বিরুদ্ধে বাঘা থানায় নিয়মিত মাদক মামলা করা হয়েছে।
অন্যদিকে, চুরি মামলায় বাঘা পৌরসভার কলিগ্রাম এলাকার আজিজুল সরকারের ছেলে মো. বাবু সরকার (২৪) এবং নারায়ণপুর গ্রামের সাপাহার আলীর ছেলে রাসেল আহমেদ (২৮)কে রোববার নারায়ণপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া একটি নিয়মিত মামলার এজাহারনামীয় মূল আসামি আলাইপুরের মহাজনপাড়া এলাকার খাকসার আলীর ছেলে মো. মিজান (৩৫)কেও গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার চার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে বাঘা থানা পুলিশ।
বাঘা থানা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক, চুরি ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত
