
পুঠিয়া প্রতিনিধি,
রাজশাহী পুঠিয়া বানেশ্বর হাটে মোবাইল কোর্টের অভিযানে অবৈধ ৬০ পিস কারেন্ট জাল যা ৫,৫০০ মিটার দৈর্ঘ্য জব্দ করা হয়।
শনিবার (১৯-সেপ্টেম্বর) সকাল ছয়টার দিকে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলামের নেতৃত্বে,এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা কালে,৬০ পিচ অবৈধ কারেন্ট জাল যা ৫,৫০০ মিটার দৈর্ঘ্য জব্দ করা হয়। পরে পুঠিয়া উপজেলা পরিষদ চত্বরে এসে আগুনে পুড়িয়ে অবৈধ কারেন্ট জালগুলো ধ্বংস করা হয়।
এ সময় তানজিমুল ইসলাম বলেন,আজকে আমাদের টিম সকাল ছয়টা থেকে বানেশ্বর হাটে অভিযান পরিচালনা করি। অভিযানে অবৈধ কারেন্ট জাল আমরা জব্দ করেছি,পুঠিয়া উপজেলা চত্বরে এসে তা আগুনে পুড়ে ধ্বংস করি। অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জালের বিরুদ্ধে বিভিন্ন হাটবাজার খাল বিলে অভিযান চলমান থাকবে।
মিজানুর রহমান
পুঠিয়া প্রতিনিধি,
১৯ সেপ্টম্বর ২০২৬
