শোকবার্তা
দৈনিক আলোচিত কণ্ঠের নির্বাহী পরিচালক এবং লিজেন্ড ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক শাহরিয়ার পারভেজের শ্রদ্ধেয় পিতা, সাবেক যুগ্ম সচিব মোঃ রায়হানুল হক ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। মরহুমের জানাজা আজ বাদ আসর লালমাটিয়া ই-ব্লকের বিবি মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
সকলের কাছে মরহুমের জন্য দোয়া প্রার্থনা করছি।
মহান আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করুন।
আমিন।

