
মোঃআল-আমিন হোসেন বামনা (বরগুনা) প্রতিনিধি :
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ বরগুনার বামনায় পালিত হয়েছে। এ উপলক্ষে বামনা উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়ানো হয়।
পরে আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে দশ টায় বামনা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মো: হাবিবুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা উপজেলা নির্বাহী অফিসার মো: পলাশ আহমেদ। আলোচনা সভায় বামনার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মো: আলমগীর হোসাইনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার মো: মাহমুল হাসিব, উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসমিন, বামনা প্রেসক্লাব সভাপতি আবু নাসের সিদ্দিক গোলাম কিবরিয়া প্রমুখ।
এ আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো: পলাশ আহমেদ বলেন, দুর্নীতি করলে শাস্তি অনিবার্য। সবাই নিজ নিজ কর্মক্ষেত্রে সততা ও স্বচ্ছতার চর্চা করলে দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
