সাইফুর রহমান শামীম কুড়িগ্রাম।।
বর্ণাঢ্য র্যালি, শোভাযাত্রা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে কুড়িগ্রামে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় থেকে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা কুড়িগ্রাম ঈদগাহ মাঠসংলগ্ন বিএনপি কার্যালয়ে জড়ো হতে থাকেন।
পরে সেখান থেকে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড় চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় পথসভা।পরে দলীয় কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী রেশমা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসলেমা খাতুন মিলি, কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, সাবেক পৌর মেয়র আবু বক্কর সিদ্দিকসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুলসংখ্যক মহিলা নেতাকর্মীর উপস্থিতিতে দলীয় কার্যালয় ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।////Mobile 01718070388
