
মোঃ ওসমান গনি (ইলি), কক্সবাজার।
“Voices for Change Project”–এর সহযোগিতায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস–২০২৫ উপলক্ষে কক্সবাজার সদর উপজেলার খান ফাউন্ডেশন জেলা প্রকল্প কার্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং সিগনেচার ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৩টায় আব্দুল মোমেন খান মেমোরিয়াল ফাউন্ডেশন (খান ফাউন্ডেশন) আয়োজিত এ অনুষ্ঠানের বাস্তবায়ন সহযোগী ছিল পালস বাংলাদেশ সোসাইটি। অর্থায়ন করেছে এসডিসি ও কানাডা, এবং কারিগরি সহায়তা প্রদান করেছে জিএফ। অনুষ্ঠানে শিশুবাগ শিক্ষা নিকেতনের শিক্ষার্থীরা অংশ নিয়ে নানা রঙে ও সৃজনশীলতায় আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির ভূয়া, সাংবাদিক নেতা নকুল আমিন সিদ্দিকী, জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক ও মানব কল্যাণ দুই টাকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ ওসমান গনি (ইলি), মিজানুর রহমান কোঃ অঃ, রুবি রুদ্র, সভাপতি সুখের ঠিকানা; আব্দুর রহমান বাবু, সভাপতি হেলথ ইউথ ক্লাব। এছাড়াও উপস্থিত ছিলেন ভয়েসেস ফর চেঞ্জ প্রকল্পের জেলা প্রকল্প কর্মকর্তা আবু সালাম, প্রকল্প কর্মকর্তা বেদানা খাতুন, এবং শামীমা ইয়াসমীন।
অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে নারী–শিশু নিরাপত্তা, বেগম রোকেয়ার আদর্শ, সমতা প্রতিষ্ঠা এবং সৃজনশীল শিক্ষার ভূমিকা তুলে ধরে বলেন—সমাজ থেকে বৈষম্য দূর করতে হলে পরিবার, প্রতিষ্ঠান এবং সম্প্রদায়ের সমন্বিত প্রচেষ্টা জরুরি।
অনুষ্ঠানের শেষাংশে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সৃজনশীলতা, অংশগ্রহণ এবং সচেতনতার এই অনবদ্য আয়োজন দিনটিকে করেছে তাৎপর্যমণ্ডিত ও অনুপ্রেরণাময়।
