
বদরুদ্দোজা প্রধান,পঞ্চগড়
পঞ্চগড়ে জমির মালিকানা দাবী করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে করে দুই পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় ৯৯৯ কল করলে পঞ্চগড় সদর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। পরে আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যালে স্থানানন্তর করা হয়। ঘটনাটি শনিবার সকাল দশটার দিকে পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের পশ্চিম ঠুটাপাখুরি এলাকায়। পুলিশ বলছে দুই পক্ষের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ঠুটাপাখুরি এলাকবাসী জানান ১৪ একর জমি নিয়ে এক বছরের বেশি সময় ধরে আব্দুল আজিজপক্ষ এবং নাসিরউদ্দিন পক্ষদয়ের মধ্যে মালিকানা নিয়ে দ্বন্দ চলছিল। গতকাল একটি পক্ষ ওই জমিতে হাল দিয়ে দখলের চেস্টা করে। পরে আজ শনিবার সকাল দশটার দিকে নাসিরউদ্দিন তার পরিবারের লোকজন নিয়ে ট্রাক্টর দিয়ে নালিশি জমিতে হাল দিয়ে চাষাবাদের চেস্টা করলে আব্দুল আজিজ পক্ষের লোকজনও জমিতে আসেন। পরে দুই পক্ষের কথাকাটাকাটির এক পর্যায়ে দ্ইু পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এ সময় দেশীয় অস্ত্র সস্ত্র লাঠি সোঠা নিয়ে প্রতিপক্ষের উপর হামলা চালায়। এতে দুই পক্ষের ১৬ জন আহত হয়। পরে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন আব্দুল আজিজ পক্ষের ঠুটাপাখুরি এলাকার ১.আব্দুল আজিজের ছেলে আশরাফুল ইসলাম (৫০) সফিজউদ্দিন (৬৫) ও তার দুই ছেলে এনামুল হক (৫০) ও এমদাদুল হক মিন্টু(৩৮) সাতমেরা এলাকার এমাদাদুলের ছেলে ফজলুল হক লেলিন (৩০) ও সোহাগ (২৫) সহ ছয়জন আহত হয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অপর পক্ষে পক্ষের নাসিরউদ্দিন, আব্দুল হালিম, আওয়াল ফাহিম, জাকির হোসেন আব্দুল হাই সহ ১০ জন আহত হয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে নাসিরউদ্দিন জাকির হোসেন এবং আব্দুল হাইকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যালে স্থানান্তর করা হয় ।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে আব্দুল আজিজ পক্ষের আমিনার রহমান জানান বিরোধীয় ১৪ একর জমি পৈত্রিক সুত্রে প্রাপ্ত হয়ে প্রায় ৫০ বছর ধরে আব্দুল আজিজ ও তার পরিবারের লোকজন ভোগ দখল করে আসছেন। তবে সরকার পরিবর্তনের পর ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে অন্যায়ভাবে ওই ১৪ একর জমির মালিক দাবি করে নাসিরউদ্দিন গং সেই সাথে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের জন্য বার বার চেস্টা করে ব্যার্থ হয়্ । গতকাল শুক্রবার বিকেলে হঠাৎ করে ওই জমিতে ট্রাক্টর দিয়ে হাল দেওয়ার চেস্টা করে। আজ শনিবার সকালে আবারও দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে জমিতে যায় নাসিরউদ্দিন ও তার লোকজন খবর পেয়ে আব্দুল আজিজ পক্ষের লোকজন জমিতে গিয়ে দখলে বাধা দেয় আব্দুল আজিজ পক্ষ এ সময় নাসিরউদ্দিন পক্ষ আজিজ ও তার পরিবারের লোকজনের উপর হামলা চালায় এতে প্রান রক্ষার্থে দুই পক্ষের মথ্যে সংঘর্ষ বাধে। তবে নাসিরউদ্দিন পক্ষ অন্যায়ভাবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের চেস্টা করছে। আমি নাসির উদ্দিন ও হামলাকারীদের বিচার চাই। চিকিৎসা সেবার পর থানায় নাসিরউদ্দিন গংদের বিরূদ্ধে মামলা দায়ের করা হবে।
পঞ্চগড় সদর থানার ওসি আশরাফুল ইসলাম জানান অমরখানা ইউনিয়নে জমি জমা নিয়ে সংঘর্ষের ঘটনায় ৯৯৯ সেবা দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাংঘর্ষিক পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতরা পঞ্চগড় ও রংপুরে চিকিৎসা নিচ্ছেন। দুই পক্ষের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পঞ্চগড় প্রতিনিধি
