
পুঠিয়া প্রতিনিধিঃ
(১৫-তারিখ) সোমবার দিবাগত রাত্রে পুঠিয়া ঝলমলিয়া বাজারে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নাজমুল হকের মুনতাহা ইলেকট্রনিক্স এন্ড ফার্নিচারের দোকানে দুর্ধর্ষ চুরি হয়।
এ সময় নাজমুল হক বলেন,আমি অসুস্থর কারণে আজকে দোকান থেকে রাত আটটার দিকে বাড়ি চলে যায়,দোকান কর্মচারীরা সাড়ে নয়টার দিকে দোকান বন্ধ করে সবাই নিজ নিজ বাসায় চলে জায়,সকালে এসে আমার কর্মচারী জুম্মা দোকানের দুইটা শাটার লাগানো অবস্থায় দোকান খুলে, দোকানের ভিতরে ঢুকে সব মালামাল ও আসবাবপত্র এলোমেলো দেখতে পায়,তৎক্ষণিকভাবে দোকানের পিছনের দরজায় গিয়ে দেখে,দরজা বেঁকিয়ে ফাঁকা করে দোকানের ভিতরে ঢুকে টাকাসহ দোকানের টিভি,রাইস কুকার,ইন্টারনেটের বড় মেশিন সহ খুচরা যন্ত্রপাতি নিয়ে চলে যায়। মোঃ নাজমুল হক আরো বলেন, ঐদিন আমার দোকানে হালখাতা ছিল,আমার নগদ টাকা চুরি হয় প্রায় আট লক্ষ টাকা,টিভি নিয়ে যায় ৮ পিস,চারটা রাইস কুকার,ইন্টারনেটের বড় ওলটি মেশিন সহ অন্যান্য খুচরা যন্ত্রপাতি ,সব মিলিয়ে আমার প্রায় ১২ লক্ষ টাকার মতো চুরি হয়।
এ বিষয়ে পুঠিয়া থানা (ওসি) ফরিদুল ইসলাম বলেন,থানায় একটি অভিযোগ হয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
পুঠিয়া প্রতিনিধিঃ
মোঃ মিজানুর রহমান (মিজান)
