পুঠিয়া প্রতিনিধিঃ
মিজানুর রহমান (মিজান)
দলীয় মনোনয়ন নিশ্চিত না হলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে রাজশাহীর-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে মনোনয়ন উত্তোলন করলেন বিএনপির চার নেতা।
(২২-ডিসেম্বর) সোমবার বেলা ১২ টা থেকে দুপুর ১ টার মধ্যে প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেন পুঠিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা কার্যালয় থেকে এই ফরম সংগ্রহ করেন।
ফরম সংগ্রহের সময় পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র আল মামুন খান বলেন, আমরা তৃণমূলের রাজনৈতিক করি। নেতা কর্মী ও সাধারণ ভোটারের উদ্দীপনায় চাপে ও অনুরোধে কারণে আজ আমরা ৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। আমারা জনগণের রাজনীতি করি আমার জনগণের সাথে সম্পৃক্ত। এছাড়াও মনোনয়ন ফরম সংগ্রহের সময় প্রতিটি প্রার্থী পক্ষের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আজ পুঠিয়া উপজেলা থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন, পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক এরপরে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা শ্রমিক দলের সভাপতি রোকনুজ্জামান আলম,এছাড়াও পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র আল মামুন খান সহ মনোনয়ন ফরম সংগ্রহ করেন সাবেক পুঠিয়া উপজেলা সহ-সভাপতি ইসফা খায়রুল হক শিমুল।
পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান জানান,আজ ৪ জন প্রার্থীর নিকট মনোনয়ন ফরম বিতরণ হয়েছে। প্রার্থী এবং প্রার্থীর পক্ষে নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি সম্পর্কে সজাগ থাকা এবং নির্বাচনে আচরণ বিধি সম্পর্কে সকল বিধি-বিধানও বুঝিয়ে দেওয়া হয়েছে। এবং তারা শান্তিপূর্ণভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
মোঃ মিজানুর রহমান (মিজান)
পুঠিয়া প্রতিনিধিঃ
