সাবেক ছাত্রনেতা উত্তরপূর্বাঞ্চলের প্রতিষ্ঠিত দৈনিক সিলেটের দিনরাত সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান ডালিম। জাতীয় ছাত্র সমাজ সিলেট জেলার তিন ৩ বারের প্রেসিডেন্ট ও সিলেট বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান (ডালিম) গণমানুষের সঙ্গে সম্পৃক্ত। ওই আসনসহ ১৭ পরগনাতেই উনার পরিচিতি রয়েছে। ২০০৬ সালে জাপার একক মনোনয়ন পেয়েছিলেন কিন্তু পার্টি চেয়ারম্যানকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করায় দলের সিদ্ধান্তে (প্রতিবাদে) শেষ পর্যন্ত সরে দাঁড়ান। বহুবছর পর দল আজ ফের তাঁর মূল্যায়ন করলো। নমিনেশন পেয়ে এক প্রতিক্রিয়া ডালিম মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেন। সেই সঙ্গে পার্টি চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটওয়ারিসহ পার্লামেন্টারি মনোনয়ন বোর্ডের সব সদস্যের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সিলেট-৪ আসনের ভোটারসহ সর্বস্তরের জনগণের দোয়া, ভালবাসা ও সমর্থন কামনা করেন।
