
মাসুম বিল্লাহ, বগুড়াঃ
ঢাকা–বগুড়া মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনা রোধকল্পে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে শেরপুর উপজেলা পরিষদের সামনে টিম শেরপুর ও শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্প, বগুড়ার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
সচেতনতামূলক এই ক্যাম্পিংয়ে উপস্থিত ছিলেন শেরপুর হাইওয়ে থানার ওসি রইচ উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন টিম শেরপুরের এডমিন নাহিদ হাসান এবং সংগঠনের অন্যান্য মডারেটর ও সদস্যরা।
ক্যাম্পেইনে মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার, নির্ধারিত গতিসীমা মেনে চলা ও ট্রাফিক আইন মানার বিষয়ে সচেতন করা ও দুর্ঘটনার ঝুঁকি ও আইন অমান্যের ক্ষতিকর দিক তুলে ধরেন। আয়োজকরা জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে এ ধরনের কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে। স্থানীয় মোটরসাইকেল চালক ও সাধারণ মানুষ এ উদ্যোগকে স্বাগত জানান।
