
পুঠিয়া প্রতিনিধিঃ
মিজানুর রহমান (মিজান)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী–৫ (পুঠিয়া–দুর্গাপুর) আসনে প্রার্থী পরিবর্তনের মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে চমক সৃষ্টি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি পূর্বঘোষিত প্রার্থী নুরুজ্জামান লিটন এর পরিবর্তে মাওলানা মুনজুর রহমানকে নতুন প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।
জামায়াতে ইসলামি দলীয় সূত্র জানায়,নির্বাচনী মাঠে শক্ত অবস্থান তৈরি ও তৃণমূলের প্রত্যাশা বাস্তবায়নের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাওলানা মুনজুর রহমান দীর্ঘদিন ধরে দলের সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত এবং এলাকায় একজন সৎ,দক্ষ ও গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিত। প্রার্থী ঘোষণার পরপরই পুঠিয়া ও দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকায় জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দলীয় কার্যালয়গুলোতে আলোচনা ও প্রস্তুতি সভা শুরু হয়েছে।(২৮-ডিসেম্বর) রবিবার দুপুরে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমানের মাধ্যমে মনোনয়ন ফরম উত্তোলন করেন জামায়াতের প্রার্থী মনজুল ইসলাম,উপস্থিত ছিলেন সাবেক প্রার্থী নুরুলুজ্জামান লিটন। মনোনয়ন ফরম উত্তোলনের আগে ফুল দিয়ে শুভেচ্ছা দেন সাবেক প্রার্থী নুরুলুজ্জামান লিটন বর্তমান প্রার্থী মনজুর রহমানকে।
এ বিষয়ে মনজুল ইসলাম বলেন,আজকে আমি মনোনয়ন ফরম উত্তোলন করলাম দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি পুঠিয়া দুর্গাপুর বাসী সকলের কাছে দোয়া চাচ্ছি আল্লাহতালা যেন পুঠিয়ার দুর্গাপুরের সকল জনগণের পাশে থেকে কাজ করার সুযোগ করে দেন,সকলের খাদেম হিসাবে সেবক হিসাবে আল্লাহ তা’আলা যেন কাজ করার সুযোগ করে দেন,তিনি আরো বলেন,সকল শ্রেণীর মানুষের কাছে আমি দোয়া চাই হিন্দু-বদ্ধ-খ্রিস্টান তাদের কাছেও আমি দোয়া চাই,যে দেশে থাকবে না কোন চাঁদাবাজি কোন জুলুম, টেন্ডার বাজি, কোন রাহাজানি সন্ত্রাসী কিছুই থাকবে না সেই সুন্দর একটি সমাজ যেন প্রতিষ্ঠা করতে পারি,সোনার বাংলাদেশ আমরা উপহার দিতে চাই।
সাবেক প্রার্থী নুরুলুজ্জামান লিটন বলেন,ফেসবুকে একটি গুজব ছড়ানো হয়েছে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান লিটন ধানের শীষের প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহার করেছেন এই কথাটি সম্পূর্ণ মিথ্যা এবং গুজব আমি দ্রভাবে এই মিথ্যার প্রতিবাদ করছি আমার দলের নাম বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং আমি এই দলের একজন কর্মী। এ বিষয়ে স্থানীয় জামায়াতের এক নেতা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি আমিনুল ইসলাম ডালিম বলেন,
মাওলানা মুনজুর রহমান একজন পরীক্ষিত সংগঠক আমরা বিশ্বাস করি, তার নেতৃত্বে রাজশাহী–৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জামায়াত আরও শক্ত অবস্থান তৈরি করতে পারবে।
পুঠিয়া প্রতিনিধি,
মোঃ মিজানুর রহমান
