
মো: নুরনবী বোরহানউদ্দিন (ভোলা)প্রতিনিধি।
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোলা ২ আসনে ধারাবাহিক ভাবে মিলন মিয়া স্মৃতি পরিষদের পক্ষ থেকে পৌর বিএনপির সভাপতি ও সফল সাবেক মেয়র মরহুম সাইদুর রহমান মিলন মিয়ার দুই ছেলে মেহেদী হাসান সাগর ও এডভোকেট মোস্তাফিজুর রহমান শাওন ভোলা ২ ( বোরহানউদ্দিন – দৌলতখান) আসনে পৌরসভার ১,২,৩,৪,৫,৬,৭ নং ওয়ার্ডে বিএনপির মনোনীত প্রার্থী হাফিজ ইব্রাহিম এর পক্ষে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
মঙ্গলবার ( ৩ ফেব্রুয়ারী) সকাল ৮ টা থেকে পৌর ৭ নং ওয়ার্ডে নারী ও পুরুষ ভোটারদের কাছে গিয়ে হাফিজ ইব্রাহিম সালাম পৌঁছে দিয়ে ধানের শীষ মার্কায় ভোট চান। বোরহানউদ্দিন পৌর সভায় মরহুম সাইদুর রহমান মিলন মিয়া তিনবারের মেয়র থাকায় দলমত নির্বিশেষে সবার কাছে তার গ্রহণ যোগ্যতা থাকায় তার দুই ছেলে মেহেদী হাসান সাগর ও এডভোকেট মোস্তাফিজুর রহমান শাওন ভোটারদের কাছে ব্যাপক সাড়া পাচ্ছেন বলে দেখা যায়।
এছাড়ও তাদের সাথে মিলন মিয়া স্মৃতি পরিষদের সংগঠনে সদস্যগন ভোটারদের ধারে ধারে গিয়ে ভোট চান। এবং সাধারণ ভোটাররা মরহুম সাইদুর রহমান মিলন মিয়ার ছেলেদের পেয়ে আবেগে আপ্লুত হয়ে তার দুই ছেলেকে কথা দেন আগামী ১২ ফেব্রুয়ারীতে হাফিজ ইব্রাহিমকে ধানের শীষ মার্কায় ভোট দিবেন ও হাফিজ ইব্রাহিমকে ভোলা ২ আসনে জয়যুক্ত করার লক্ষ্যে মাঠে কাজ করবেন।
এইসময় মিলন মিয়ার ছোট ছেলে এডভোকেট মোস্তাফিজুর রহমান শাওন গণমাধ্যমকে জানান – পৌরসভায় আমার বাবা তিনবারের মেয়র ছিলেন, সবার বিপদে সব সময় পাশে ছিলেন, আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছি, আমার বাবা দিন-রাত পৌর বাসীর পাশাপাশি বোরহানউদ্দিন উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকেও মানুষ তার কাছে আসতো, তাদের বিপদে দৌড়াতে, আমার বাবার প্রতি বোরহানউদ্দিন বাসীর যেই ভালোবাসা দেখেছি তার প্রমাণ হলো বাবার জানাজার সময় হাজারো মানুষের উপস্থিতিতে। তারই ধারাবাহিকতায় আজ পৌর ৬ নং ওয়ার্ডের সাধারণ ভোটারদের কাছে হাফিজ ইব্রাহিমের ধানের শীষ মার্কা ভোট চাইতে গিয়ে নারী ও পুরুষ ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি। এবং আমাদেরকে তার আশ্বস্ত করেছেন ১২ ফেব্রুয়ারিতে ধানের শীষ মার্কা ভোট দিবেন।
বড় ছেলে মেহেদী হাসান সাগর জানান– ১৭ বছর মানুষ স্বাধীন ভাবে কথা বলতে পারেনাই,মোট কথা মানুষের স্বাধীনতাকে স্বৈরাচার আওয়ামী লীগ কব্জা করে রেখেছিলো। এই ১৭ বছর দিনের ভোট রাতে হয়ে যেতো এমন পরিস্থিতি তারা তৈরি করেছিলো, আমরা যে দেশের নাগরিক, সেই মূল্যায়ন টুকু মানুষ পেতো না। বর্তমানে সাধারণ মানুষের মাঝে ভোট দেওয়ার যে আগ্রহ দেখেছি, তা বলে বুজাতে পারবেনা। কারণ বিগত দিনে ভোলা ২ আসেন হাফিজ ইব্রাহিমের হাত দিয়ে যেই পরিমান উন্নয়ন হয়েছে। তা বোরহানউদ্দিন বাসী জানে, এখনও তা দৃশ্যমান। ভোলা ২ আসন থেকে হাফিজ ইব্রাহিম এমপি হলে, বোরহানউদ্দিন উপজেলা বাসী অতীতের ন্যায় আরও উন্নয়ন দেখতে পাবে। এবং শান্তিতে বসবাস করতে পারবে ইনশাআল্লাহ।
