স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
খুলনার খালিশপুরে চাঞ্চল্যকর তাঁতি দল নেতা সোনামিয়া হত্যাকাণ্ডে জড়িত (সন্দিগ্ধ) এবং একাধিক মামলার আসামি ন্যাটা রনিকে গ্রেফতার করেছে র্যাব-৬, স্পেশাল কোম্পানির আভিযানিক দল। র্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় গত ১২.৪, ২৬ তারিখ কেএমপি’র খালিশপুর থানায় সংঘটিত চাঞ্চল্যকর তাঁতি দল নেতা সোনামিয়া হত্যা মামলায় তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ পলাতক আসামি *মোঃ রনি @ন্যাটা রনিকে (২৫),* ২৭ এপ্রিল ২০২৬ খ্রি. সন্ধ্যা ১৯:২০ ঘটিকার সময় র্যাব-০৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার সদর থানাধীন বাসস্ট্যান্ড ট্রাফিক মোড় সংলগ্ন মিঠুর বিআরটিসি বাস কাউন্টার এর সামনে থেকে গ্রেফতার করে।
ধৃত আসামি মোঃ রনি @ ন্যাটা রনির পিসি-পিআর পর্যালোচনায় দেখা যায়, খুলনা মহানগরীর খালিশপুর থানায় তার বিরুদ্ধে *০১টি হত্যা মামলা (সোনামিয়া হত্যা মামলা), ২টি হত্যা চেষ্টা মামলা, ০১টি দস্যুতার মামলা, ০২টি চুরি মামলাসহ মোট ০৬টি মামলা* বিচারাধীন রয়েছে। এছাড়া ধৃত আসামির বিরুদ্ধে খালিশপুর থানা এলাকায় মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে কেএমপি’র খালিশপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
