

পুঠিয়া প্রতিনিধি,
রাজশাহী পুঠিয়া বিড়ালদহ মাজার সংলগ্ন স্থানে বুধবার ২২ জুলাই বিকেল চারটায় শহীদ নুহু মোল্লার ১৬-তম সাহাদত বার্ষিকী অনুষ্ঠিত হয়।
শাহাদত বার্ষিকী অনুষ্ঠানে শহীদ নুহু মোল্লার জীবন কাহিনী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা শেষে নুহু মোল্লার পারিবারিক কবরস্থানে গিয়ে নুহু মোল্লার আত্মার মাগফেরাত চেয়ে দোয়া কামনা করা হয়। ও তবারক বিতরণ করা হয়।
এ সময় নুহু মোল্লার ছোট ভাই মিঠুন মোল্লা বলেন,আমার ভাইকে নিশংসভাবে হত্যা করা হয়েছিল ২০১০ সালে ২২ শে জুলাই। এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় গিয়েও আমার ভাই ও বাবার হত্যার বিচার পাইনি,তাই আমি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমার বাবা ও ভাইয়ের হত্যার বিচার দাবি করছি,যেন সন্ত্রাসীরা ফাঁসির দড়িতে ঝোলে,আমার বাবা ও ভাই শুধু বিএনপি করাই সন্ত্রাসীরা নিশংসভাবে হত্যা করে। আজকের বিএনপির করার কারণে আমার বাবা ভাই সন্ত্রাসী দারা খুন হল আমি বিএনপি’র কাছে তেমন কিছুই চাই না শুধু চাই বছরে একবার করে আমার বাবা ও ভাইকে স্মরণ করা হোক।
শহীদ নুহুর মা সাহেরা মৃত্যুশয্যায় অবস্থায় বলেন,আমার স্বামীর হারিয়েছি সন্তান হারিয়েছি সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করেছে। এত বছর হয়ে গেলেও আমার স্বামী সন্তান হত্যার বিচার পাইনি। আমার শুধু এটুকু চাওয়া আমি যেন মৃত্যুর আগে আমার স্বামী ও সন্তান হত্যার বিচার দেখে যেন মরতে পারি।
দোয়া ও আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বানেশ্বর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল। পুঠিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়াসিম। দেলোয়ার সাবেক যুবদল সেক্রেটারি পুঠিয়া উপজেলা। ইউকে বিএনপি’র সদস্য আব্দুর রাজ্জাক। মোঃ সুমন কৃষক দলের যুগ্ন আহ্বায়ক পুঠিয়া উপজেলা। বানেশ্বর ইউনিয়ন ৮ নং বিএনপি’র সভাপতি মোঃ আজবাহার। মোঃ মফি ওলামা দলের আহ্বায়ক পুঠিয়া উপজেলা। মোঃ আমিনুল ইসলাম ৯ নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক বিএনপি। মোঃ কালাম সভাপতি বিড়ালদহ শহীদ করম আলী উচ্চ বিদ্যালয়। আলাউদ্দিন আলাল সাংগঠনিক সম্পাদক রাজশাহী জেলা জিয়া পরিষদ। বানেশ্বর ইউনিয়ন মহিলা মেম্বার সেলিনা পারভিন। ছাত্রনেতা রিকো মন্ডল।সাবেক ছাত্রনেতা সীমান্ত,ছাত্রনেতা রাতুল, চারঘাট উপজেলা থানা তাঁতি দলের সাধারণ সম্পাদক মোঃ গনিশা। কৃষকদলের সদস্য সচিব বানেশ্বর ইউনিয়ন সুলতান।
এছাড়াও উপস্থিত ছিলেন,বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ।
মিজানুর রহমান
পুঠিয়া প্রতিনিধি
২৩ জুলাই ২০২৬
