ঠিকানা: ১২নং (ক) শেখেরখীল ইউনিয়ন, ১নং ওয়ার্ড, বাঁশখালী, চট্টগ্রাম (রাজপরী কমিউনিটি সেন্টারের পাশে, উত্তর শেখেরখীল)।
১৪ বছরের সংগ্রামের এক কঠিন বাস্তবতার গল্প
২০১২ সালে পশ্চিম চাম্বল (মাওলানা জামাল উদ্দিন সাহেবের বাড়ি) থেকে হিজরত করে বর্তমান ঠিকানায় এসে বসবাস শুরু করি। আল্লাহর অশেষ রহমতে নিজের কষ্টের উপার্জনে সামান্য বসতভিটার জায়গা ক্রয় করে, টিনের বেড়া দিয়ে কোনোরকমে একটি ছোট ঘর নির্মাণ করি।
কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো, আমাদের এই এলাকায় আশেপাশে কোনো পুকুর বা সরকারি নলকূপ নেই। দীর্ঘ ১৪ বছর ধরে সুদূর দূরান্ত থেকে কলসি করে পানি এনে কোনোমতে সংসার চালিয়ে আসছি। আর্থিক অনটনের কারণে নিজের উদ্যোগে একটি গভীর নলকূপ স্থাপন করা আমার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। বিগত বছরগুলোতে অনেক জায়গায় ধরনা দিয়েও কোনো স্থায়ী সমাধান পাইনি।
২০২৬ সালের বন্যা: কেড়ে নিল শেষ সম্বলটুকু
চলমান আকস্মিক বন্যায় আমার একমাত্র মাথা গোঁজার ঠাঁই টিনের ঘরটি, আসবাবপত্র এবং বহু সাধের দ্বীনি কিতাব ও বই-পুস্তক পানিতে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।
আজ আমি চরম দিশেহারা। ঘর পুনর্নির্মাণ করব নাকি পরিবারের জন্য বিশুদ্ধ পানির একটি গভীর নলকূপ বসাব—দুটিই আজ আমার জন্য অত্যন্ত জরুরি ও অবধারিত প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে।
একজন মাদরাসা শিক্ষক ও আলেম হিসেবে আজীবন মানুষকে দ্বীনের পথে আহ্বান করেছি। অথচ আজ নিজের পরিবারের ন্যূনতম মৌলিক চাহিদাটুকু মেটাতে না পারার বেদনা ভাষায় প্রকাশ করার মতো নয়।
আপনাদের প্রতি আকুল আবেদন
বিত্তবান ও দয়াশীল কোনো আল্লাহর বান্দা যদি এই আবেদনটি পড়ে থাকেন, তবে আমার এই অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য একটি গভীর নলকূপ বসানোর ব্যবস্থা করে দিয়ে চিরকৃতার্থ করবেন। আপনাদের সামান্য সহযোগিতা আমার চৌদ্দ বছরের দীর্ঘ পানির কষ্ট চিরতরে লাঘব করবে ইনশাআল্লাহ।
আপাতst নলকূপ স্থাপন সম্ভব না হলেও, এই অধমের জন্য দুই হাত তুলে আল্লাহর দরবারে একটি দোয়ার নিবেদন রাখবেন—যেন আল্লাহ তাআলা আমাদের এই কঠিন পরীক্ষা সহজ করে দেন।
যোগাযোগ ও সহযোগিতার মাধ্যম
মোবাইল নম্বর: 01632-252
নিবেদক
আলমগীর ইসলামাবাদী
উত্তর শেখেরখীল, বাঁশখালী, চট্টগ্রাম।
