
আলমগীর ইসলামাবাদী
চট্টগ্রাম জেলা প্রতিনিধি :
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে ছাত্র সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাঁশখালী উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আরিফ উল্লাহ’র সভাপতিত্বে এবং বাঁশখালী পৌরসভা শাখার সাধারণ সম্পাদক আহমদ ছাগীরের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে ছাত্রসমাজকে নৈতিকতা, আদর্শ, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম। দলীয় সংগীত পরিবেশন করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সদস্য মুরশেদ বিন সিরাজ।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম-১৬ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী হাফেজ মাওলানা রুহুল্লাহ তালুকদার।
প্রধান বক্তা ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সুরা সদস্য নেজাম উদ্দিন।
বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক
হাফেজ বোরহান উদ্দিন এবং সাবেক সভাপতি এম. আতিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঁশখালী উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মুহাম্মদ ফয়জুল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি ছাত্রনেতা গিয়াস উদ্দিন, ছাত্রনেতা কলিমুল্লাহ প্রমুখ।
বক্তারা বলেন, ছাত্রসমাজ একটি দেশের ভবিষ্যৎ নেতৃত্বের ভিত্তি। তাই শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা, আদর্শ ও দেশপ্রেমে সমৃদ্ধ হয়ে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে নিজেদের প্রস্তুত করতে হবে। অন্যায়, অবিচার ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হয়ে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
সমাবেশে সভাপতিত্ব করেন
অনুষ্ঠানে ওলামায়ে কেরাম, ছাত্রনেতৃবৃন্দ, সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক ছাত্র-জনতা উপস্থিত ছিলেন। পরে দেশ, জাতি, ইসলাম ও মানবতার কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।
