
আবুল হাশেম
রাজশাহী ব্যুরোঃ
বাঘা থানা পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে বদ্ধপরিকর। তারই অংশ হিসেবে গতকাল ২১ আগস্ট ২০২৬ তারিখে মাদক মামলায় সাজাপ্রাপ্তসহ ২ জনকে গ্রেপ্তার করেছে বাঘা থানা পুলিশ।
বাঘা থানার মামলা নম্বর জিআর ৪/১৯(বাঘা)২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারা মামলার বিচারিক কার্যক্রম শেষে রাজশাহী জেলার সংশ্লিষ্ট বিজ্ঞ আদালত আসামি শ্রী মিটন কুমার আচার্য ওরফে (কিলটন), পিতা: শ্রী লিটন চন্দ্র আচার্য, গ্রাম: আড়ানী বাজার, থানা: বাঘা, জেলা রাজশাহী এর বিরুদ্ধে ০১(এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
আদালতের রায়ের প্রেক্ষিতে গতরাতে তাকে আড়ানী এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এছাড়া একই মামলার অপর আসামি খুব্বার আলী, পিতা: মৃত খোরশেদ আলী, গ্রাম: আড়ানী দিয়ারপাড়া, থানা: বাঘা, জেলা রাজশাহী কে গ্রেফতারি পরোয়ানা মূলে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
উভয় আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
