
কানাইঘাট প্রতিনিধিঃ সিলেটের কানাইঘাটে পাওনা টাকা ফেরৎ চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় অন্তস্বত্তা মা ও মেয়ে আহত হয়েছেন। এঘটনাটি ঘটেছে মঙ্গলবার(২৫আগষ্ট) রাত ৭টার দিকে উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের আগতালুক গ্রামে। হামলাকারীদের আসামী করে ঐদিন রাতে কানাইঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন আগতালুক গ্রামের মৃত সরাফত উল্লার ছেলে আজমত উল্লাহ(৫০)। অভিযোগে জানা যায়,মামলার বাদী আজমত উল্লাহ একই বাড়ীর চাচাতো ভাই নিয়ামত উল্লার কাছে ঋণ বাবত ২লক্ষ ৭০ হাজার টাকা পান। কিন্তু ঋণের টাকা বারবার তারিখ করার পরও নিয়ামত উল্লাহ, আজমত উল্লার পাওনা টাকা পরিশোধ না করায় এনিয়ে এলাকায় সামাজিক বিচার প্রার্থী হন আজমত উল্লাহ। গত মঙ্গলবার আজমত উল্লাহ তার পাওনা টাকা ফেরৎ চাইতে গেলে চাচাত ভাই নিয়ামত উল্লাহ সহ তার ছেলেরা প্রাণনাশেঁর হুমকি দেয়। এ নিয়ে রাত সাড়ে ৭টার দিকে নিয়ামত উল্লাহ দেশীয় অস্ত্রস্বস্ত্র নিয়ে আজমত উল্লাহর বসত ঘরে হামলা চালায়। এ সময় হামলাকারীদের হাতে রক্তাক্ত আহত হন আজমত উল্লাহর অন্তঃস্বত্তা স্ত্রী তাসলিমা বেগম (৪৫) ও তার ৮ মাসের অন্তঃস্বত্তা মেয়ে ফৌজিয়া বেগম (২০)। হামলাকারীরা বিশ্রী ভাষায় গালিগালাজ সহ আজমত উল্লাহ ও তার পরিবারের লোকজনকে প্রাণনাশেঁর হুমকি দিয়ে বলেন পূর্ণরায় পাওনা টাকা ফেরৎ চাইতে গেলে প্রাণে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় আজমত উল্লাহ বাদী হয়ে তার স্ত্রী ও মেয়েকে মারধর করে রক্তাক্ত আহত, বসত ঘরে হামলা এবং পাওনা ২লক্ষ ৭০ হাজার টাকা উদ্ধার সহ জীবনের নিরাপত্তা চেয়ে সমূহ অভিযোগ এনে থানায় নিয়ামত উল্লাহ ও তার পুত্র বসর আহমদকে আসামী করে এ অভিযোগ দায়ের করেন। আজমত উল্লাহ জানিয়েছে অভিযোগ দায়েরের পর থেকে তাকে নানা ভাবে হুমকি দেওয়া হচ্ছে। বিষয়টি তদন্ত করে থানা পুলিশকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন।
