
মো: নুরনবী জেলা প্রতিনিধি ভোলা।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও সংসদ সদস্য জনাব আন্দালিভ রহমান সরকারি সফরে ভোলা জেলায় আগমন করেছেন। বুধবার (২ সেপ্টেম্বর) তিনি ভোলায় পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
পুলিশ মিডিয়া সেল, ভোলার দেওয়া তথ্যমতে, বুধবার (২ সেপ্টেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আন্দালিভ রহমান, এমপি সরকারি সফরে ভোলা জেলায় আগমন করেন। ভোলায় পৌঁছে তিনি তাঁর নিজ বাসভবনে গেলে ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।
এ সময় ভোলা জেলা পুলিশের একটি সুসজ্জিত দল মন্ত্রীকে সুশৃঙ্খল গার্ড অব অনার প্রদান করে। মাননীয় মন্ত্রী গার্ড অব অনারের সালামি গ্রহণ করেন।
অনুষ্ঠানে ভোলার জেলা প্রশাসক জনাব ডা. শামীম রহমানসহ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে মন্ত্রী জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশের কার্যক্রম ও পেশাদারিত্বের প্রশংসা করেন তিনি।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাননীয় মন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় এবং পুরো কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা হয়েছে।
