
স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
মহা ধুমধাম ও উৎসবমুখর পরিবেশেদাকোপের
বাজুয়া -খুটাখলি আর্য সভার আয়োজনে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন উদযাপিত হয়েছে। এ লক্ষ্যে একটি র্যালি আকারে বিশাল শোভাযাত্রা বাজুয়া খুটাখালি বাজরের বিশেষ বিশেষ সড়ক প্রদিক্ষণ করে আর্য হরিসভা প্রাঙ্গণে শেষ হয়।শোভাযাত্রায় উপস্থিত ছিলেন আর্য হরিসভার মহাপরিচালক সরজিত কুমার রায়, উপ মহাপরিচালক মানুষ কুমার রায়, উপদেষ্টা দেবপ্রসাদ গাইন,শ্যামল সরদার দিপু, মলয় কুমার রায়, সাধারণ সম্পাদক প্রবীর রায় বাপি প্রদীপ কুমার সদ্দার ,কোষাধক্ষ দীপক কুমার সদ্দার, দেবাশীষ মন্ডল সদস্য,চিত্ত মন্ডল, প্রিতীশ সরকার,সন্দিপ সরকার বাবু, সহ হাজারো ভক্ত প্রাণ মানুষ।
৪ সেপ্টেম্বর শুক্রবার সনাতন ধর্মাবলম্বী দের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্ম অষ্টমী।সনাতন ধর্মা অবলম্বীদের বিশ্বাস অনুযায়ী আজ ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন।
ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মহাবতার শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হন।ধর্মীয় বিশ্বাস অনুযায়ী অত্যাচারী কংসের কারাগারে শ্রীকৃষ্ণের জন্ম হয়। অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ন্যায় ও মানবতার ছিল তার জীবনাদর্শ। সিষ্টের পালন ও দুষ্টের দমনের মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠার বার্তা দিয়ে গেছেন তিনি।
