
মোঃ সোলায়মান হোসাইন সোহান
কাশিমপুর থানা প্রতিনিধিঃ
গাজীপুরের কাশিমপুরে কাভার্ড ভ্যানের চাপায় পিষ্ট হয়ে ফিরোজ হোসেন নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরের দিকে মহানগরীর কাশিমপুর-শ্রীপুর আঞ্চলিক সড়কের উত্তর সুরাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহত মোঃ ফিরোজ (৫২) সুরাবাড়ী এলাকার বাসিন্দা। তার গ্রামের বাড়ি একই জেলার পুবাইলের হারাবাইদ এলাকায়। এছাড়াও তিনি কাশিমপুর এলাকার আব্দুস ছালেকের মেয়ের জামাই বলে জানিয়েছেন স্হানীয় এলাকাবাসী।
এ ঘটনার পর নিহত ফিরোজের ৩ কন্যা সন্তান ও স্ত্রীসহ আত্মীয় স্বজনদের মধ্যে শোকের আবহ নেমে আসে।
এদিকে দুর্ঘটনার পর পর স্থানীয় এলাকাবাসী ঘাতক কাভার্ড ভ্যানসহ চালককে আটক করে স্হানীয় থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
এ বিষয়ে কাশিমপুর থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, কাভার্ড ভ্যানসহ চালককে আটক করে থানা পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। এ ছাড়াও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।