
নির্বাচন ও গণভোট একসঙ্গে করার সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জামায়াতসহ ৮ দলেরসরকারের সিদ্ধান্তকে ‘গণতন্ত্রবিরোধী ও জনমতকে প্রভাবিত করার অপচেষ্টা’ আখ্যা
নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজনের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে আটটি রাজনৈতিক দল। দলগুলো বলেছে, সরকারের এ সিদ্ধান্ত গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করবে এবং জনমত প্রভাবিত করার অপচেষ্টা হিসেবে দেখা হবে।
আজ বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে তারা বলেন, “জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট আয়োজনের সরকারি সিদ্ধান্ত জনগণের রায়ের ওপর প্রভাব ফেলবে। এটি কোনোভাবেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পারে না।”
বিবৃতিতে আরও বলা হয়, জনগণের অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হলে নির্বাচন কমিশনকে এই সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে। অন্যথায় এর দায় সরকার ও নির্বাচন কমিশনকেই নিতে হবে।
রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, নির্বাচনের সঙ্গে গণভোটের আয়োজন প্রশাসনিকভাবে জটিলতা তৈরি করবে এবং ভোটারদের মনোযোগ বিভক্ত করতে পারে
