
8
পুঠিয়া প্রতিনিধি,
রাজশাহী পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নে খোকসা গ্রামে গত ৯ সেপ্টেম্বর বুধবার রাত নয়টার দিকে গোয়াল ঘরে ধোয়া দিতে গিয়ে আগুনের সূত্রপাত ঘটে মোঃ আমিনুর ইসলাম (৩৫) পিতা মৃত,আব্দুল মজিদ এর বাড়িতে, ক্ষণিকের মধ্যেই পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে,পুঠিয়া ফায়ার সার্ভিস এসে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়িয়ে মারা যায় ৪ টি ছাগল ও একটি গরু পুড়ে যায়। চারটি রুম সহ ঘরে থাকা যাবতীয় সকল মালামাল নিমেষেই পুড়ে ছাই হয়ে যায়।
খবর শুনেই পরে দিন ছুটে যান আমিনুর ইসলামের বাড়িতে জামায়াত নেতা,মাওলানা মুনজুর রহমান তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী- ৫ (পুঠিয়া দুর্গাপুর) আসনে জামায়াতের প্রার্থী ছিলেন। এ সময় তিনি,আমিনুর ইসলামের পরিবারকে নগদ অর্থ প্রদান করেন,তিনি বলেন,আমি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে যতটুক পেরেছি ব্যক্তিগত ভাবে সেটুকু দিয়েছি। তিনি আরো আশ্বাস দেন,পাশাপাশি সাংগঠনিকভাবে আমি আমার ঊর্ধ্বতম ব্যক্তিশালীদের বলবো। সেখান থেকে আমরা যতটুক পারি এই পরিবারের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ। তিনি আরো বলেন, সমাজের অনেক ব্যক্তিবর্গ রয়েছে ইনশাল্লাহ সবাই এগিয়ে আসবে। আমরা সবাই মিলেমিশে এই পরিবারের পাশে দাঁড়ায়। এবং তিনি এই পরিবারকে গভীরভাবে সমবেদনা জানান।
মোঃ আমিনুর ইসলামের মা সাহেরা বলেন,গরুর গোয়ালে ধোয়া দেয়া হয়। একটু পরে দেখি গোয়াল ঘরে অনেক আগুন। ক্ষনিকের মধ্যে পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। আমার চারটি রুম সহ ঘরে রাখা ছিল এক লক্ষ টাকা সব পুড়ে শেষ হয়ে যায়। চারটি ছাগল মারা যায় আগুনে একটি বড় গরু পুড়ে যায়। আমার চারটি রুমে জানলা দরজা থেকে শুরু করে,চাতালে পিঁয়াজ ছিল কাপড়-চোপড় থেকে শুরু করে কিছুই বের করতে পারিনি নিমিষেই পুড়ে শেষ হয়ে যায়,আমার অনুমানিক সাত থেকে আট লক্ষ টাকা ক্ষতি হয়েছে।
এই বিষয়ে পুঠিয়া থানা (ওসি) ফরিদুল ইসলাম বলেন,ঘটনা শোনার পরপরই সেখানে আমি নিজেই গিয়েছি এবং সার্বিক বিষয়ে আমি পর্যবেক্ষণ করেছি।
