নিজস্ব প্রতিবেদক,
রাজশাহীর বাঘা থানা পুলিশের বিশেষ সহযোগিতায় দীর্ঘদিন ধরে পলাতক থাকা ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মো. রতন মোল্লা বাঘা উপজেলার কিশোরপুর গ্রামের মৃত কায়েম মোল্লার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আসামি রতন মোল্লা ও ভুক্তভোগী নারী একই গ্রামের বাসিন্দা। তারা উভয়েই পূর্বে ঢাকায় বসবাস করতেন। ঢাকায় অবস্থানকালে ওই নারীর বিরুদ্ধে ধর্ষণজনিত অপরাধ সংঘটিত হয়। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে রাজধানীর ডিএমপি চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নম্বর: মামলা নম্বর ৮/১৯/৯/২০২৬ ধারা ২৬/৯/১ নারী শিশু দমন ৯/১ ধারা)
মামলার পর থেকেই অভিযুক্ত রতন মোল্লা বিভিন্ন স্থানে আত্মগোপন করে দীর্ঘদিন পলাতক ছিলেন। পরবর্তীতে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে তার বাঘায় অবস্থানের বিষয়টি নিশ্চিত করে ডিএমপি চকবাজার থানা পুলিশ। এরপর রোববার বাঘা থানা পুলিশের সক্রিয় সহযোগিতায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে বাঘা থানার পক্ষ থেকে জানানো হয়, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেপ্তারকৃত আসামিকে ডিএমপি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
