
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ক্রাইম রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ঠাকুরগাঁওয়ে মাদ্রাসার ছোট শিক্ষার্থীদের নিয়ে নাশিদ ক্বেরাত ও আজান প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
৩০ নভেম্বর রবিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে নানা গ্রুপের সৌজন্যে ও জামিয়া কাছিমিয়া মডেল মাদ্রাসা এন্ড একাডেমির সার্বিক সহযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খাইরুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নানা গ্রুপ এর ম্যানেজিং ডিরেক্টর আলহাজ্ব মোঃ আলমগীর হোসেন,ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সরকার
মোঃ নুরুজ্জামান নুরু, ঠাকুরগাঁও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুর রহমান,ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ এর বিশিষ্ট ঠিকাদার,মোঃ তৈয়বুর রহমান, দলুয়া স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মোঃ শাহ্জাহান কবির.জেম্ প্রমুখ।
এ সময় ইসলামিক বিভিন্ন বিষয়ে প্রতিযোগীদের মাঝে পুরস্কার ও উপহার তুলে দেন অতিথিরা।
