
পুঠিয়া প্রতিনিধিঃ
মিজানুর রহমান মিজান
রাজশাহী পুঠিয়া উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
২৭ জানুয়ারী সকাল ১০ টায় পুঠিয়া উপজেলা মিলনায়তন রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী,রেঞ্জ ডিআইজি, মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার) পিএইচডি ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাজশাহী জনাব আফিয়া আক্তার। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান। পুঠিয়া আর্মি ক্যাম্প ক্যাপ্টেন অনিম, রাজশাহী জেলা সিনিয়র নির্বাচন অফিসার, মোঃ মোতাওয়াক্কিল রহমান। উপজেলা সহকারী কমিশনার ভূমি শিবু দাস, পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, পুঠিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা লিয়াকত সালমান।
পুঠিয়া প্রতিনিধিঃ
মোঃ মিজানুর রহমান (মিজান)
২৭ জানুয়ারি ২০২৬
