
গাইবান্ধা প্রতিনিধিঃ
রাজধানীর মুগদা হাসপাতালের গেইটের বাইরে থেকে অপহরণের শিকার তিন বছরের শিশুটিকে গাইবান্ধা থেকে উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ৯টার দিকে “শিশুটিকে সুস্থ অবস্থায় পলাশবাড়ির অরিন বাস কাউন্টারের সামন থেকে উদ্ধার করা হয়েছে।”পরে শিশুটিকে র্যাব-৩ এর কাছে হস্তান্তর করেন আভিযানিক দল।
শিশুটির মা সুমাইয়া মুগদার দক্ষিণগাঁও এলাকার ৬ নম্বর রোডে নিজ বাড়িতে থাকেন। তার স্বামী হারুন রহমান প্রবাসী। বুধবার সকালে তার একটি টেষ্ট রিপোর্ট নেওয়ার জন্য মুগদা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে যান।
জানা যায়, বুধবার দুপুর ১ টা ১০ মিনিটের দিকে মুগদা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রিকশাযাত্রী মায়ের অনুপস্থিতিতে ইজিবাইক চালক তিন বছরের শিশুকে নিয়ে চম্পট দেন। দুপুর ১ টা ১০ মিনিটের দিকে তিনি তার শিশু সন্তানকে নিয়ে বাসায় যাওয়ার জন্য হাসপাতালের সামনে একটি ইজিবাইক ভাড়া করেন। রিকশায় ওঠার পর এক বোতল পানির প্রয়োজন দেখা দেয়। তিনি রিকশায় হিসানকে রেখে সামনের একটি দোকান থেকে এক বোতল পানি কিনেন। রিকশায় আসতে গিয়ে দেখেন ইজিবাইকটি সেখানে নেই। এরই মধ্যে চালক বাচ্চাসহ ইজিবাইক নিয়ে চম্পট দেন।এরপর বিভিন্ন জায়গায় শিশুটির মা খোজাখুঁজি করে না পেলে মুগদা থানায় একটি মামলা করেন। এরপর র্যাবের একাধিক টিম কাজ করলে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) পলাশবাড়ী উপজেলার থানার গেটের দক্ষিন দিকের অরিন বাস কাউন্টারের সামন থেকে ইফতারের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করে। এরপর র্যাব-৩ এর কাছে হস্তান্তর করেন আভিযানিক দল।
শিশুর মা সুমাইয়া আক্তার বলেন, ‘আমার কলিজার টুকরাটাকে পাওয়া গেছে। র্যাবের হেফাজতে আছে, এই বাহিনীকে অসংখ্য ধন্যবাদ।
শিশু উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা র্যাব-১৩ এর সিপিসি-৩ কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি তরিকুল ইসলাম বলেন, ঢাকা থেকে অপহরণের শিকার ৩ বছরের হিসানকে গাইবান্ধা পলাশবাড়ী অরিন বাস কাউন্টারের সামন থেকে উদ্ধার করা হয়েছে। তবে তাকে অপহরণের পেছনে জড়িতদের গ্রেফতার করার বিষয়ে ঢাকায় র্যাবের একাধিক টিম কাজ করছে।
মোঃ শরীফুল আজম (বাবু)
৩০.১.২৬ ইং
ক্যাপশন – অপহৃত ৩ বছরের শিশু হিসান ছবি।
