

পুঠিয়া প্রতিনিধিঃ
মিজানুর রহমান (মিজান)
পবিত্র রমজান মাসে এক অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান।
(১৮ ফেব্রুয়ারি) তার নিজ কার্যালয়ে পুঠিয়া উপজেলার বেলপুকুর থানার, মোছাঃ ইতি খাতুন,স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না,সেই অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন ও সহায়তার হাত বাড়িয়ে দিলেন,পবিত্র রমজান মাসে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার,লিয়াকত সালমান।
এ সময় অসহায় পরিবারটি বলেন,আমি চলাফেরা করতে অক্ষম,এই পবিত্র রমজান মাসে আমাকে সাহায্য করে,উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান। আমি আমার পরিবার এই সাহায্য পেয়ে পবিত্র এই রমজান মাসে খুব উপকৃত হই,আল্লাহ যেন স্যারের মঙ্গল করে।
এসময় উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান বলেন,আমি সব সময় সর্বদা অসহায়,প্রতিবন্ধী,মানুষের মাঝে আছি শুধু রোজা উপলক্ষে নয় আমার সমর্থ্য অনুযায়ী আমি সব সময়ই তাদের পাশে থাকি,ও পুঠিয়া উপজেলার সকল মানুষকে আইনি সহায়তা করে যাচ্ছি,ইনশাল্লাহ এই উপজেলায় যে কয়দিন আছি মানুষের সেবা কাজে নিয়োজিত থাকবো। এ সময় উপস্থিত ছিলেন,সহকারী (ভূমি) পুঠিয়া রাজশাহী শিবুদাশ।
পুঠিয়া প্রতিনিধিঃ
মোঃ মিজানুর রহমান (মিজান)
১৮ ফেব্রুয়ারি ২০২৫
