গাইবান্ধা ৩ আসনে ভোট কারচুপির অভিযোগ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান।
গাইবান্ধা প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলায় ও ইউনিয়নে বিএনপি নেতাকর্মীদের বাসা ভাংচুর ও নেতাকর্মীদের উপর নির্মম হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে জেলা বিএনপি।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সাত উপজেলার নেতার নেতাকর্মীরা উপস্থিত হয়ে সেখানে অবস্থান কর্মসূচি নিয়ে প্রতিবাদ বিক্ষোভ করেন।
এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল,জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী সহ অন্যান্য নেতাকর্মীরা।
এসময় জেলা বিএনপির বক্তারা বলেন, গাইবান্ধার ৪টি সংসদীয় আসনে জামায়াতে ইসলামী বাংলাদেশ জয়ী হওয়ার পর বিভিন্ন জায়গায় বিএনপি নেতাকর্মীদের উপর হামলা ও বাড়ি ঘড় ভাংচুর করছে।এই ঘটনার তিব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি অভিযোগ তুলে গাইবান্ধা-০৩ আসনের বিএনপির প্রার্থী জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে ফলাফল স্থগিত ও ভোট পূণঃগননার জন্য স্মারক লিপি প্রদান করে।
মোঃ শরীফুল আজম
নিম্নে ভিডিও দেওয়া হল।
