![]()
পুঠিয়া প্রতিনিধিঃ
মিজানুর রহমানরাজশাহী পুঠিয়ায় রাজবাড়ী এলাকায় রানীঘাট দিঘী থেকে নিখোঁজের ১৩ ঘন্টা পর পুকুর থেকে এক শিশুর লাশ উদ্ধার
(৯-এপ্রিল) বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে নিখোঁজ হয় শিশুটি। পরদিন শুক্রবার পুকুর থেকে ভেসে ওঠে ওই শিশুর মরদেহ। মৃত শিশুর নাম পার্থ দাশ (৪)। সে রাম জীবনপুর এলাকার সুজন দাশের ছেলে।
জানা যায়,পুঠিয়া রাজবাড়ী শিশুপার্কে খেলতে খেলতে ওই শিশুটিকে হঠাৎ করে হারিয়ে যায়। সব খানে খোঁজাখুঁজি করেও না পেয়ে,পুঠিয়া ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে,তারা এসে ঘটনাস্থল পুঠিয়া রাজবাড়ীর একটি পুকুরে খোঁজাখুঁজি করেও না পেলে,শুক্রবার দিবাগত রাত ৩ টা ২০ মিনিটের সময় পরিবারের সদস্যরা ওই শিশুর লাশ ভেসে ওঠা দেখতে পায়। ধারণা করা হচ্ছে গতকাল খেলাধুলা করার সময় কোনো ভাবে পানিতে পড়ে যায় পার্থ দাশ। পরে লাশটি উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
এবিষয়ে পুঠিয়া থানার (ওসি) ফরিদুল ইসলাম বলেন,খেলাধুলা করার সময় শিশুটি হয়তো পানিতে পড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটি নিজে থেকেই খেলতে পানিতে পড়ে গিয়ে মারা যেতে পারে।এই ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
পুঠিয়া প্রতিনিধিঃ
মোঃ মিজানুর রহমান
১০ এপ্রিল ২০২৬

