এম এ হানিফ রানা – বিশেষ প্রতিনিধি
দীর্ঘ প্রায় ০৩ বছর পলাতক থাকার পর হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করলো পিবিআই পুলিশ, গাজীপুর জেলা।
জিএমপি সদর থানার মামলা নং-২৯, তারিখ-২০/০৫/২০২৩ খ্রিঃ, ধারা-৩০২/১১৪/৩৪ পেনাল কোড সংক্রান্ত আলোচিত হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করেছে পিবিআই।
এজাহারনামার ১নং আসামী শাওন মিয়া (৩০) কে গত ১২/০৪/২০২৬ খ্রিঃ তারিখে চট্টগ্রাম জেলার মীরসরাই থানা এলাকা হতে গ্রেফতার করা হয়।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, গত ১৩/০৫/২০২৩ খ্রিঃ তারিখ সন্ধ্যায় পূর্ব বিরোধের জেরে মাসুদ রানাকে এলোপাথারীভাবে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
গ্রেফতারকৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে নিজের সম্পৃক্ততা স্বীকার করেছে এবং বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
পুলিশ সুপার, পিবিআই গাজীপুর জেলা জানান, তথ্য প্রযুক্তির ব্যবহার, সোর্স তথ্য ও নিবিড় তদন্তের মাধ্যমে এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন সম্ভব হয়েছে এবং অপরাধ দমনে পিবিআই সর্বদা তৎপর রয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান আছে।

