পুঠিয়া প্রতিনিধিঃ
রাজশাহী পুঠিয়ায় কৃষকের বাড়ি আগুনে পুড়লো তিনটি ছাগলসহ একটি গরু ও শত মন পেঁয়াজ ও চারটি ঘর
রবিবার (২৬ এপ্রিল) ভোর পাঁচটার দিকে ধোকরাকুল গ্রামে দপাড়ায় মোঃ রহিদুল ইসলামের (৪৫) বাড়িতে এই ঘটনাটি ঘটে,স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়,গোয়াল ঘর থেকে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয় বলে অভিযোগ ওঠে। আগুন দেখে পরিবারের লোকজনের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করে,আগুন নিয়ন্ত্রণে না আসায় দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিলে,ফায়ার সার্ভিস দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মোঃ রহিদুল ইসলাম বলেন,ভোরবেলা আমি বাইরে এসে দেখি আগুন,দেখেই আমি চিৎকার শুরু করি আমার চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসে,আমার অনেক কিছু আগুনে পুড়ে শেষ হয়ে গেছে তিনটা ছাগল,একটা গরু,১০০ মণ পেঁয়াজ ও চারটি ঘর পুরে গেছে ,আমার অনুমানিক ১০ থেকে ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় বাসিন্দা একরামুল হক বলেন,আমার প্রতিবেশী রহিদুল ইসলাম তার বাসায় আগুন লাগার কথা শুনে আমি ছুটে চলে আসি,এসে সাথে সাথে ফায়ার সার্ভিসকে ফোন দিই ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে ফেলে। রহিদুলের এই ঘটনায় এলাকার মানুষ শোকাহত হঠাৎ করে তার বাড়িতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল,তার অনেক ক্ষতি হয়েছে তিনি একজন সাধারন মানুষ কৃষক ছেলেমেয়ে নিয়ে কোনরকম ফসলআদি করে নিজেদের তেমন সম্বল নেই এই ক্ষতি পুষিয়ে উড়তে তার অনেক সময় লাগবে এই ঘটনায় আমরা এলাকাবাসী গভীরভাবে শোকাহত।
এই বিষয়ে পুঠিয়া থানা (ওসি) ফরিদুল ইসলাম বলেন,এখন পর্যন্ত এই ব্যাপারে থানাতে কোনো অভিযোগ হয়নি,অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পুঠিয়া প্রতিনিধিঃ
মিজানুর রহমান
২৬ এপ্রিল ২০২৬
