
নিজস্ব প্রতিবেদক, ধনবাড়ী (টাঙ্গাইল) | ১৪ জুন, ২০২৬
টাঙ্গাইল জেলাকে মাদকের অভিশাপ থেকে সম্পূর্ণ মুক্ত করার লক্ষ্যে ধনবাড়ী উপজেলায় প্রশাসন ও পুলিশের যৌথ উদ্যোগে একটি বিশেষ মাদকবিরোধী অভিযান শুরু হয়েছে। তরুণ প্রজন্মকে মাদকের মরণছোবল থেকে রক্ষা করা এবং এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রত্যয়ে এই অভিযানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
প্রশাসনের কঠোর অবস্থান ও চিরুনি অভিযান উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার নূরজাহান আক্তার সাথী এবং ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মুহাম্মদ নুরুস সালাম সিদ্দিক-এর প্রত্যক্ষ নেতৃত্বে এই বিশেষ যৌথ অভিযান পরিচালিত হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এলাকা থেকে মাদক সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত এই চিরুনি অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারি ও পৃষ্ঠপোষকদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।
এই অভিযান প্রসঙ্গে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় ফকির মাহবুব আনাম, এমপি বলেছেন, “রাজনৈতিক কেউ এই অভিযান থেকে রেহাই পাবে না এবং রাজনৈতিক ছত্রছায়ায় কেউ পার পাবে না।”
সচেতন মহলের সাধুবাদ প্রশাসন ও পুলিশের এই সময়োপযোগী ও সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় সুশীল সমাজ ও সচেতন মহল। এলাকাবাসী অত্যন্ত আশাবাদী যে, সুশীল সমাজের সহযোগিতা এবং প্রশাসনের এই কঠোর ও যৌথ প্রয়াসের মাধ্যমে দ্রুতই ধনবাড়ীসহ সমগ্র টাঙ্গাইল জেলা একটি আদর্শ ও মাদকমুক্ত অঞ্চল হিসেবে গড়ে উঠবে।
