আলোচিত কন্ঠ বিশেষ প্রতিনিধি; এবছর একটি রৌপ্যপদকসহ দুটি ব্রোঞ্জপদক ও একটি সম্মানসূচক পদক অর্জন করেছে বাংলাদেশ দল।
এ নিয়ে বাংলাদেশ দল ৪র্থ বারের মত রৌপ্যপদক অর্জন করল। বাংলাদেশ দলের পদকজয়ীরা হলো-
রৌপ্যপদক জয়ী- নটরডেম কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ফাহিম ফারবিন।
ব্রোঞ্জপদক জয়ী দুইজন শিক্ষার্থী হলো – রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী নাফিস সাদিক ও ঢাকার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আদিত্য রহমান।
সম্মানসূচক পদক জয়ী – ময়মনসিংহ জিলা স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী মোঃ সামিউল ইসলাম।
৫৬তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াড কলম্বিয়ার বুকারামাঙ্গা শরে ০৪ জুলাই থেকে ১২ জুলাই অনুষ্ঠিত হয়। বাংলাদেশ দল ০৩ জুলাই বাংলাদেশ থেকে যাত্রা শুরু করে এবং ১৪ জুলাই বাংলাদেশে ফিরে আসে। ১টি রৌপ্যপদক, ২টি ব্রোঞ্জপদক ও ১টি সম্মানসূচক পদক অর্জন বাংলাদেশ দলের অন্যতম সেরা সাফল্য। বিশ্বের ৯৫টি শক্তিশালী দেশের সাথে লড়াই করে রৌপ্য ও ব্রোন্জ পদক অর্জনের মাধ্যমে বাংলাদেশের ছাত্রছাত্রীরা যে কতটা মেধাবী তার প্রমান তারা দিতে সক্ষম হয়েছে।
বাংলাদেশ দলের কোচ অধ্যাপক এম আরশাদ মোমেন বলেন, আমরা স্বর্ণ পদকের কাছাকাছি ছিলাম এক্সপেরিমেন্টালে আরও কিছুটা উন্নতি করতে পারলে আমরা ভবিষ্যতে স্বর্ণ পদক জিতব ইনশাল্লাহ।
বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের মহাসচিব এবং অপর দলনেতা জনাব এফ এ জাহাঙ্গীর মাসুদ বলেন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ একটি পরিপক্ক দলে পরিনত হয়েছে। স্বর্ন পদক জয় এখন সময়ের ব্যাপার মাত্র।
বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড ২০১১ সাল থেকে আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে নিয়মিত অংশগ্রহন করছে এবং মোট ৪টি রৌপ্যপদক, ২২টি ব্রোঞ্জ পদক ও ২৪টি সম্মানজনক স্বীকৃতি পদক অর্জন করেছে।
অভিনন্দন বাংলাদেশ দলকে এবং বাংলাদেশ দলের সাথে সংশ্লিষ্ট সবাইকে!
