পুঠিয়া প্রতিনিধি,
২০২৫–২০২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর অর্থায়নে পুঠিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে,২০০ ফুটবল,ফ্যান ৮৫ টি,উঁচু-নিচু বেঞ্চ ১০৩ জোড়া,আলমারি ১৫ টি বিতরণ করা হয়।
মঙ্গলবার ২১ জুলাই পুঠিয়া উপজেলা অডিটোরিয়াম হলে সকাল ১১ টায় আলোচনা সভা শেষে উপজেলা শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে বিভিন্ন এই সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজশাহী-৫ (পুঠিয়া–দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত,সালমান। উপজেলা প্রকৌশলী মোছাঃ মোসলেহা ইসলাম সহ উপস্থিত ছিলেন,বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
পুঠিয়া প্রতিনিধি,
মিজানুর রহমান
২১ জুলাই ২০২৬
