ঈদগাঁও প্রতিনিধি, কক্সবাজার।
কক্সবাজার প্রেস ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং বর্তমান কার্যকরি কমিটির সদস্য সাংবাদিক আতাহার ইকবাল ২১ জুলাই রাতে কক্সবাজার সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি- রাজিউন)। বুধবার বাদে আসর কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
তাঁর ইন্তেকালে ঈদগাঁও প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সদস্য বৃন্দ শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ শোক- সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছেন।
